Showing posts with label ONLINE EARNING. Show all posts
Showing posts with label ONLINE EARNING. Show all posts

চিথিকা থেকে আয় করার উপায়-- সম্পূর্ণ আপডেটেড


TipsUltra.com এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভবার্তা।
আপনারা ইতিমদ্ধই জেনে গেছেন যে,
AdSense সোনার হরিণ হলেও, সেটি পাওয়া এখন আকাশের চাঁদ পাওয়ার মত।

তাই আপনাদের জন্য আমি সন্ধান দিচ্ছি এডসেন্সের বেস্ট অল্টারনেটিভ
Chithika.com

চিথিকার জন্য   প্রধান শর্ত সমূহ:

প্রথমে আপনাকে একটি গুড লুকিং website বা blogsite তৈরি করতে হবে।
ভালো মানের কিছু কনটেন্ট থাকতে হবে।
সাইট লেঙ্গুয়েজ ইংরেজি হতে হবে।
পর্ণ সাইট হওয়া যাবেনা, তবে হ্যাকিং সাইট গ্রহনযোগ্য।
মিনিমাম ডেইলি 100+ Visitor থাকতে হবে।
ভেরিফাইড পেপাল একাউন্ট থাকতে হবে।


চিথিকার ভালো দিকসমুহ:

এটি মাত্র 10$ হলে পেপালে পেমেন্ট করে।
মাত্র 50$ হলে চেক এর মাদ্ধমে পে করে।
সহজেই ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করা যায়।
চিথিকার অ্যাড গুলো দেখতে মুটামুটি সুন্দর।
একবার এড পেলে অন্য যেকোন সাইটেই সেই অ্যাড বসানো যায়।

এখনি সাইনআপ করুনঃ 










নতুন ভাবে এডসেন্সে এপ্লাই করার নিয়ম 2016

আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন।

TipsUltra.com এর পক্ষথেকে জানাই শুভেচ্ছা! 

পোস্টের ধারাবাহিকতায়  আজ লিখছি :

 “নতুন ভাবে এডসেন্সে এপ্লাই করার নিয়ম”

আপনারা আমার আগের পোস্টে অবশ্যই পরেছেন, এডসেন্স এর পজেটিভ ও নেগেটিভ সম্পর্কে । তাই যারা অবশ্যই চান, তাদের সাইটকে এডসেন্স উপযোগী করবেন,এবং এডসেন্সে এপ্লাই করবেন, তাদের জন্য এই পোস্ট!
দেখাচ্ছি কিভাবে ব্লগ থেকে এপ্লাই করতে হয়  (Fully UPDATE);

  প্রথমে আপনার ব্লগ এ সাইন ইন করুন  তারপর আপনার  ব্লগ এর Earning আইকন এ ক্লিক করুন__


তারপরঃ Switch Adsense account


তারপরঃ Sign In


তারপরঃ Accept association
➫ তারপর যে ফর্ম টি আসবে সেটি নির্ভুল ভাবে পূরণ করতে হবেঃ 



Congratulation!
এর পর, এডসেন্স কর্তৃপক্ষ আপনার Application টি রিভিউ করবে।
যদি আপনি আগের ৩০ টি শর্ত মেনে থাকেন তাহলে আপনার সাইটি একছেপ্ট করবে, এবং গুগল এড আসা শুরু করবে।   ৩০ টি শর্ত আবার দেখুন


আর যদি আপনার সাইট এপ্রোভ না হয়, তাহলে নিচের অ্যাড নেটওয়ার্ক গুলো তে আবেদন করতে পারেনঃ











গুগল এডসেন্স থেকে আয়ের উপায় এবং কিছু হিডেন ট্রিক্স

আসসালামুআলাইকুম।

আশা করি সকলেই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন।আপনাদের দুয়ায় আমিও ভালো আছি!

Tipsultra.com সাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান। যারা আমার আগের পোষ্ট ‘ওয়েবসাইট ও ব্লগ থেকে আয়েরবিভিন্ন উপায়’ এই আর্টিকেল টি পরেছেন, তাদের জন্য আজকের পোস্ট। যারা আগে পরেননি তারা দয়াকরে আগের পোস্ট টি পরে আসুন, নয়তো কিছু বুঝবেন না। আগের পোস্ট পড়তে ক্লিকঃ PreviousPost

আর কোন কথা না বাড়িয়ে কাজের কথায় আসিঃ

“গুগল এডসেন্স থেকে আয়ের উপায় এবং কিছু হিডেন ট্রিক্স”

একটি কথা সদা সত্য যে, এড নেটওয়ার্ক গুলোর মধ্য শুধু গুগল এডসেন্সই সর্বোচ্চ
 পে করে। অর্থাৎ, আপনার সাইটে গুগল এডসেন্সের এড দিতে পারলে মাসে 500-1000$ ইনকাম করা সম্ভব!

চমকে গেলেন? চমকানোর কিছু নাই, এই জন্যই গুগল এডসেন্স সবার কাছেই সোনার হরিন। সবার মনেই একটা সুপ্ত আকাঙ্কখা থাকে, গুগল এডসেন্সের এড পাওয়ার।
আর ঠিক একই কারনে কম্পিটিশন টা বেড়ে যায়, এবং গুগল এডসেন্স পাওয়া অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে!
তাই সবার আগে দেখে নিন, কোন ধরনের সাইটের গুগল এডসেন্স এড দিবে!

AdSense পাওয়ার প্রধান শর্ত সমূহঃ


বাংলা সাইট গ্রহণযোগ্য নয়। (English Site Accepted)
কপি-পেস্ট সাইট গ্রহণযোগ্য নয়।
কোন ধরনের হ্যাকিং টিপস এর সাইট গ্রহণযোগ্য নয়।
পর্ণ, বা এডাল্ট কোন পোস্ট বা ভিডিও থাকা যাবে না।
শুধুমাত্র ভিডিও বা ফটো থাকলে গ্রহনযোগ্য হবে না।
মিনিমাম ৫০ থেকে ৭০ টি ইউনিক পোস্ট থাকতে হবে।
প্রতিটি পোস্ট মিনিমাম ৭০০ word এর বেশী হতে হবে।
প্রতিদিন মিনিমাম ১০০০ ইউনিক ভিজিটর থাকতে হবে।
সাইটের ডোমেইন এবং হোস্টিং ভালো সার্ভারে নিতে হবে।
সাইটের ডিজাইন অনেক ভালো হতে হবে।
সাইট রেঙ্ক মুটামুটি ভালো থাকতে হবে।
সাইটে অন্য কোন এড নেটওয়ার্কের এড থাকা যাবে না।
নেভিগেশনে কোন বাধা থাকা যাবে না।
কোন পেইজ বা পোস্ট পাসওয়ার্ড দারা লক করে রাখা যাবে না।
আজে বাজে SEO করা যাবে না। Black Hat SEO Not Allowed
সাইটে অতিরিক্ত কোন HTML CODE থাকা যাবে না।
কোন পোস্টেই ভিজিটর কে এড ক্লিক এর প্রতি আকৃষ্ট করা যাবে না।

টেকনোলজি কোন সাইট, বর্তমানে এডসেন্স এর জন্য এপ্রোভ হয় না।
শুধুমাত্র গেইমস, অথবা Software এর কোন সাইটও এখন এপ্রোভ হয় না।
পেশাদার সাংবাদিক না হলে, নিউজ পোর্টাল কোন সাইটও এপ্রোভ হয় না।
শুধুমাত্র কেনা-বেচার সাইটও এডসেন্স এর জন্য এপ্রোভ হয় না।
শুধুমাত্র ফটোগ্রাফির সাইটও এডসেন্স এর জন্য এপ্রোভ হয় না।
যে সাইটে এপ্স বা সার্ভে এর কাজ করা হয়, সেটা এপ্রোভ হয় না।
সোশাইল সাইটে এডসেন্স এপ্রোভ হয় না।
মাদক বা নৈতিক অবক্ষয় হয় এরকম টাইপের সাইট এপ্রোভ হয় না।
কমন ইংরেজি, অর্থাৎ সাধারন টাইপের পুর ইংরেজি লেখা গ্রহণযোগ্য নয়।
একই পোস্ট বারংবার দেওয়া, অথবা একই টপিকস এর রিপিট করা যাবে না।
সাইট UNDER DEVELOP হওয়া যাবে না। অর্থাৎ, কোন পোস্ট অসম্পূর্ণ থাকা যাবে না।
সর্বোপরি, উল্টাপাল্টা কোন সাইট এডসেন্সের জন্য এপ্রোভ হয় না।


✫✫ এতক্ষণে যারা উপরের ৩০ টি শর্ত পরে মাথা ঘুরিয়ে ফেলেছেন, তারা একটু দম নিন। একটু ফ্রেস হোন!
নিজেকে নিঃস্ব ভাবার কিছু নেই, কেননা উপরের ৩০ টি শর্ত, এমনকি আরো অনেক বেশী শর্ত পালন করেও লক্ষ লক্ষ সাইট এডসেন্সের এড নিচ্ছে। এবং
$ ইনকাম করছে। তাই আপনারা যারা ভেবে নিয়েছেন; “এডসেন্সের উপযোগী সাইট তৈরি করবো, এবং এডসেন্স এর এড নিবো”
তারা আমার পরবর্তী পোস্টঃ “নতুন ভাবে এডসেন্সে আবেদন করার নিয়ম” দেখে নিন।

✫✫আর যারা চিন্তা করেছেন, “আগেই ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, অথবা এত শর্ত মেনে এডসেন্স নিবো না” তারা হতাশ হবেন না। এখানে আরো অনেক ভালো ভালো এড নেটওয়ার্ক আছে, যেগুলো এডসেন্সের মত এতো শর্ত দেয়না, এবং মুটামুটি ভালো মানের টাকাই পে করে।

সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ 



ওয়েবসাইট ও ব্লগ থেকে আয়ের বিভিন্ন উপায়

আসসালামুআলাইকুম।
আশা করি সকলেই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন।আপনাদের দুয়ায় আমিও ভালো আছি!
TipsUltra.com সাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান। এই পোস্টটি আমার জীবনে প্রথম লেখা, তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর কোন কথা না বাড়িয়ে কাজের কথায় আসিঃ

“ওয়েবসাইট ও ব্লগ থেকে আয়ের উপায়”



আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে, ওয়েবসাইট থেকে বিভিন্ন ভাবে টাকা উপার্জন করা যায়।
তারমধ্য কয়েকটি উপায় প্রসিদ্ধ!
যেমনঃ
** অ্যাড নেটওয়ার্ক
** এফিলিয়েট মার্কেটিং
** রিভিউ পোস্ট এন্ড এপস
** এড স্পেস বিক্রি
এখন বিস্তারিতঃ

অ্যাড নেটওয়ার্কঃ
ব্লগে বা ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড শো করিয়ে ইনকাম। এটি সবচেয়ে সহজ এবং প্রসিদ্ধ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায়, আয় করার জন্য আপনার সাইটে ভিজিটর থাকতে হবে। কিছু সাইট আপনাকে অ্যাড দেবে, তাদের অ্যাড শো করিয়ে, আপনি আপনার ব্লগ থেকে মাসে মাসে টাকা ইনকাম করতে পারবেন।
অ্যাড শো করিয়ে সাধারণত দুই ভাবে আয় করা যায়ঃ

CPM: CPM এর পূর্ণরূপ হল Cost Per Mile, অর্থাৎ প্রতি ১০০০ জন ভিসিটরের জন্য আপনাকে পে করা হবে। তারা কোন অ্যাডে ক্লিক করলো কি করলো না তা চিন্তার বিষয় না। এই CPM রেট দেশ ভেদে ভিন্ন হয়। যেমনঃ সাধারণত আমাদের মত দেশের ক্ষেত্রে $0.10 - $1.50 এবং USA বা ইউরোপীয় দেশের ক্ষেত্রে $0.50 - $10 হয়ে থাকে।
CPC: CPC এর পূর্ণরূপ হল Cost Per Click, অর্থাৎ আপনার অ্যাডে প্রতি ক্লিকের জন্য আপনাকে পে করা হবে। CPC দিয়ে ভাল আয় করতে হলে আপনার ব্লগের ভিসিটর অবশ্যই টার্গেটেড হতে হবে। CPC এর ক্লিক রেট দেশ এবং নেটওয়ার্ক ভেদে ভিন্ন হয়। সাধারণত প্রতি ক্লিকের জন্য $0.10 - $100, কিছু কিছু ক্ষেত্রে $400 - $500 ও পে করে থাকে।

এখন প্রশ্ন হচ্ছে এড পাবেন কোথায়?
কিছু ভাল অ্যাড নেটওয়ার্কের নাম নিম্নে দেওয়া হলঃ
1. Adsense
2. Chitika.com
3. Revinewhits.com
4. Infolinks.com
5. Medianet.com
6. Green-red.com

বিশেষ ভাবে উল্লেখ্য যে, আপনার যেমন তেমন সাইট হলে, উপরের কোনটিই আপনাকে তাদের অ্যাড দিবে না।
এই জন্য আপনার সাইট বা ব্লগটিতে ভালো মানের কন্টেন্ট এবং ভালো ভিজিটর প্রয়োজন। এবং প্রয়োজন অ্যাড নেটওয়ার্ক গুলোর শর্ত সমূহ পূরণ করা।
কেননা উপরের এড নেটওয়ার্ক গুলোর শুধু ৬ ছাড়া আর কোনটিই বাংলা সাইট সাপোর্ট করে না। এবং আরো বিভিন্ন বিধি নিষেধ আছে!  
তাই আপনি যদি চান, আপনি ব্লগিং বা ওয়েবসাইট থেকে অ্যাড শো করে আয় করবেন তাহলে উপরের ৬ টি নেটওয়ার্ক সম্পরকেই ভালো ধারনা রাখতে হবে।
এবং এই  থেকে আপনাকে পছন্দ করে নিতে হবে, আপনি কোন কোম্পানির এড আনার সাইটে দিবেন, এবং কত টাকা আয় করবেন। তাই উপরের ৬ টি সাইট সম্পর্কেই ভালো ভাবে জানতে এবং যাচাই করে সিদ্ধান্ত নিতে, আমার নিচের পোষ্ট গুলো পড়ুন!

✪-
✪-
✪-
✪-